
মো:রাজু সরদার, নাজিরপুর উপজেলা প্রতিনিধি।
আগস্ট ২৪,২০২৫ ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সেখমাটিয়া ইউনিয়ন শাখার কর্মীসভা ও সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো:আসিফ কামাল খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সজল, আজিজুল হক নবিন, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা, সাবেক নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃহাফিজুর রহমান লায়েক,নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এস এম মেহেদী হাসান ও সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশে জেলা প্রতিনিধি দলের বক্তব্যে বলেন জনাব তারেক রহমানের ৩১ বাস্তবায়ন করতে সবাইকে সুসংগঠিত ও গতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবকদল।সমাবেশকে সফল করার লক্ষ্যে আহ্বায়ক প্রার্থী সাবেক সফল ছাত্রনেতা মোঃগাফ্ফার হোসেন অলি,অহিদুল ইসলাম,সদস্য সচিব প্রার্থী মোঃইমরান হোসেন,জহিরুল ইসলাম জহির, মোঃসিরাজুল ইসলাম নোমান,মোঃহাসান শেখ,মোঃসাইফুল ইসলাম নেতৃত্বে একাধিক মিছিল করেছেন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি ও সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃরিয়াজ ফরাজি।