
বেবি চক্রবর্ত্তী: দিল্লী:- সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিআইএসএফকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যের হাসপাতালগুলির বরাদ্দের পরিমাণ নিয়ে মন্তব্য না করে, তিনি মূলত জানতে চেয়েছেন হাসপাতালগুলিতে বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয়েছেপরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে হাসপাতালগুলিতে করা কাজের অগ্রগতি জানাতে বলা হয়েছে।প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন যে মেডিক্যাল কলেজগুলির উপর জেলার কালেক্টরদের নিয়োগ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই নির্দেশের মাধ্যমে রাজ্য সরকারের প্রতি হাসপাতালগুলির নিরাপত্তা এবং চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের এই আদেশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলির পরিস্থিতি উন্নত করতে রাজ্যকে তাদের প্রচেষ্টা প্রদর্শনের জন্য চাপ দেয়।