1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে অপহৃত ১০ জেলে উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে অপহৃত ১০ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তারা অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত দশ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। এ সময় তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও ১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছেরবিবার (৩ নভেম্বর) সকাল সাতটায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের চুনকুড়িঁ নদীর তক্তাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর চুনকুড়ি এলাকার দাউদ গাজীর ছেলে আব্দুল আলিম (৬২), একই এলাকা মৃত বাহার আলী সরদারের ছেলে নুর ইসলাম (৪৫), আব্দুল আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম (২৮), ছোট ভেটখালী এলাকার ফজলু সানর ছেলে হাফিজুর রহমান (৪৫), একই এলাকার মৃত নজরুল ফকিরের ছেলে রাজু ফকির (৪৭), মৃত মজিদ গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার মৃত লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার খলিলুর রহমান গাজীর ছেলে মফিজুর (৩৮), একই এলাকার মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বড় ভেটখালী এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম (৫৭)।
কদমতলা ফরেস্ট স্টেশনের এসও সোলায়মান জানান, বিভাগীয় বন কর্মকর্তা সুন্দরবন পশ্চিম বন বিভাগ মহোদয়ের নির্দেশক্রমে, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ জেট হাসানুজ্জামানের দিকনির্দেশনায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার, রেঞ্জ সহযোগী এবি এম হাবিবুর রহমান সহ সকল স্টেশন ও টহলফাড়ির সদস্যদের সহযোগিতায় ,শ্যামনগর উপজেলার সুন্দরবনের চুনকুড়িঁ নদীর তক্কাখালী এলাকায় অভিযান চালাই। এ সময় বনদস্যু বাহিনীর সদস্যরা বনবিভাগের সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। তখন বনবিভাগের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। বনবিভাগের সদস্যদের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা উদ্ধার করা হয় ১০ জন জেলে মাঝি ৩টি নৌকা ও বনদস্যদের ব্যবহৃত একটি সোলার প্যানেল সহ ১ রাউন্ড গুলিউদ্ধার হওয়া জেলেরা জানান, তাদেরকে বিভিন্ন সময় সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে বনদস্যু মঞ্জুর বাহিনী তাদের জিম্মি করে। এই বাহিনীর প্রধান হিসেবে মঞ্জুর নিজেই নেতৃত্ব দিচ্ছেন।উল্লেখ্য, সুন্দরবনে বেশ কয়েকদিন যাবত আতঙ্ক বেড়েছে। এতে করে সুন্দরবন নির্ভরশীল জেলেদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park