1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবনে নদীবাঁধে ধস,এলাকায় আতঙ্ক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

সুন্দরবনে নদীবাঁধে ধস,এলাকায় আতঙ্ক

কুতুব উদ্দিন মোল্লা, গোসাবা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত

কুতুব উদ্দিন মোল্লা, গোসাবা
সুন্দরবনে প্রত্যন্ত গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলের পাশের দ্বীপ সাতজেলিয়া অঞ্চলের সুকুমারী গ্রাম সংলগ্ন গোমস নদীর বাঁধে ধস। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।দীর্ঘ বৃষ্টিপাতের জেরে গোটা সুন্দরবন জুড়ে দুর্বল হয়েছে নদী বাঁধ।এবার ধস নামতে শুরু করেছে। কোথাও নোনা জলে এলাকা প্লাবিত হয়েছে আবার কোথাও নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে।শনিবার রাতে গোসাবা ব্লকের কুমিরমারি অঞ্চলের পাশের দ্বীপ সাতজেলিয়া অঞ্চলের সুকুমারী গ্রাম সংলগ্ন গোমস নদীর বাঁধের প্রায় ৭০ ফুটের মতো এলাকায় ধস নামে। আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা।তারা নিজেদের উদ্যোগে যুদ্ধকালিন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করে।পরে ব্লক প্রশাসনের লোকজন ঘটনাস্থলে হাজীর হয়ে বাঁধ মেরামতির কাজে হাত দেয়। সাধারণ মানুষের অভিযোগ নদী বাঁধ মজবুত করার জন্য ব্লক প্রশাসনকে বার বার বলেও কোন কাজ হয়নি।যার ফলে প্রতিনিয়ত নদী বাঁধে ভাঙন দেখা দিচ্ছে। আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাতে হচ্ছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করে ব্লক প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ‘কোথাও যাতে কোন ভাবে নদীবাঁধ না ভাঙে তারজন্য ব্লক প্রশাসন নজরদারী শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park