
কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং
সুন্দরবনের ঝড়খালি থানা বিভিন্ন এলাকার বিধবাদের।এলাকার মানুষের দুর্দশার কোন শেষ নেই।সুন্দরবনের নদী খাঁড়িতে গিয়ে মাছ ,কাঁকড়া, মিন ধরে কোনরকমে দিন গুজরান করেন আদিবাসী পরিবার গুলো। লড়াই করে জীবনজীবিকা নির্ধারণের জন্য কোন বিপদকে তোয়াক্কা না করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এলাকার আদিবাসী মানুষজন। এই সমস্ত অসহায় পরিবারের মানুষের কথা চিন্তাভাবনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা ”।স্বেচ্ছাসেবী সংস্থা সোনারতরী চারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে দঃ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ঝড়খালি থানার অন্তর্গত শহীদ নগর, সমবায় কুমিরমারিখ গ্রামের শতাধিক দুঃস্থ অসহায় বিধবা আদিবাসী পরিবারের হাতে তুলে দিলেন শাড়ি ।পাশাপাশি এলাকার শতাধিক শিশুদের হাতে তুলেদিলেন খাবারের প্যাকেট।গ্রামের মানুষজন খুশি হয়েছে এই সমস্ত উপহার পেয়ে।
ফনিভূষণ মন্ডল, সুজাতা মজুমদার শ্যামলী সদ্দার
মিতা মন্ডল উর্মিলা মন্ডল স্বেচ্ছাসেবী সংস্থা ‘ সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট’ এর কর্মযঞ্জে খুশি।তাঁদের দাবী, বিধবা ও আদিবাসীদের কথা ভেবে আগে কেউ এমন উদ্যোগ নেয়নি। সোনার তরী চ্যারিটেবল ট্রাস্ট আমাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনেও সহযোগীতার হাত বাড়িয়ে দেবে আশ্বাস দিয়েছে। আমরা অত্যন্ত খুশি।’
প্রত্যন্ত গ্রামের বিধবা ও আদিবাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শ্রীকান্ত বধূক জানান “আমরা এভাবে গ্রামের মানুষের পাশে থাকতে চাই। আমরা বিগত ১৫ বছর যাবৎ সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষের কল্যাণের কাজ করে চলেছি।আগামী দিনেও আমাদের এই কর্মের অগ্রগতির ধারা সুন্দরবন মানুষের সেবায় নিয়োজিত রাখতেই এমন সুদীর্ঘ পথ চলতে চাই।তাঁদের কল্যানে বৃহস্পতিবার শতাধিক বিধবা আদিবাসী পরিবারের হাতে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার আগে তাদের হাতে শাড়ি তুলেদিয়েছি।’
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুপুর চ্যাটার্জি, গৌতম মন্ডল, কবিতা মন্ডল, সুনিতা মন্ডল, জয়ন্তী দাস, সোমা দাস সহ অন্যান্যরা।