
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কর্তৃক সুনামগঞ্জের ২ টি আসন সুনামগঞ্জ ২ ও সুনামগঞ্জ ৪ এ প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে এবং সুনামগঞ্জ-২( দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর নাম ঘোষনা করা হয়েছে।
বিএনপি কর্তৃক সারাদেশে প্রার্থীরা ঘোষনা করা হলেও সুনামগঞ্জের এই দুটি আসন নিয়ে ছিল কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যে নানান আলোচনা ও সমালোচনা কে হবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি আসনে ধানের শীষের প্রার্থী। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে এই দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন,বিএনরি র্দূদিনে এড. নুরুল ইসলাম নুরুল হামলা,মামলা ও হুলিয়া উপেক্ষা করেও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন। নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে ধন্যবাদ জানান।
দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার প্রথমেই বিএনপির চেয়ারপার্সন ও তিনবারেসাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসির কাছে দোয়া চান। তিনি বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে যারা র্দূদিনে বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছেন সেই নেতা নাছির উদ্দিন চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করায় অভিনন্দন জানান।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল তিনি প্রথমেই দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করেন। তাকে ধানের শীষের প্রার্থী ঘোষনা করায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে তিনি সদর ও বিশ^ম্ভরপুর আসনের সকল ধর্মবর্ণের ভোটার ও সাধারন মানুষের প্রতি ও কৃতঞ্জা প্রকাশ করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দিরাই শাল্লার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতঞ্জা প্রকাশ করেন। তিনি আরো বলেন এটাই হচ্ছে আমার জীবনের শেষ নির্বাচন তাই এই দুই উপজেলার সর্বস্তরের জনসাধারনকে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে দুই উপজেলার মানুষের মুখে হাসি ফুটাতে চাই।