1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় সাধারন জনগনকে সচেতন করতে চোরাচালান এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৪ অক্টোবর সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র উদ্যোগে পৃথক দুটি সীমান্ত এলাকার জনসাধারনের উপস্থিতিতে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সেলিম রানা,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের উদ্যোগে এই জনসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক জনসাধারন উপস্থিত হন। 

সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ,চোরাচালান,মাদক ও মানব পাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি শৃংঙখলা বজায় রাখার বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় কোন প্রকার সন্দেহজনক কর্মকান্ড,অবৈধ পণ্য পরিবহন অথবা অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে দ্রুুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করতে স্থানীয় জনগনের প্রতি আহবান জানানো হয়। 

এছাড়া সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবি”র পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগনের সহযোগিতার গুরুত্ব সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী জনগনের মধ্যে সচেতনতা  বৃদ্ধি,পারস্পারিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ  সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। 

 এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদিকদের জানান,সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা,আন্তঃসীমান্ত অপরাধ এবং পুশইন প্রতিরোধে সীমান্তের জনগনের মধ্যে জনসচেতনার পাশাপাশি তাদের সহযোগিতাই নিয়েই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখার জন্য বিজিবি”র জোয়ানরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ফলেই সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন,সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা বিজিবি”র সদস্যরা আমাদের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে দাযিত্ব পালনে অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park