1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে আটক ১৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে আটক ১৩

খান আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় কালো রঙের গাড়ি।

আটকৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা।

জানা যায়, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠন বিনা সুদে একলাখ থেকে এক কোটি টাকা ঋণ‌ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সোমবার সকালে ঢাকায় যাচ্ছিল।

ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়িটি। এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল ক‌রিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ‌ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park