1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তারকে সংবর্ধনা  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তারকে সংবর্ধনা 

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার  (৬ ডিসেম্বর ) রাত ৮টায় গোয়াইনঘাট উপজেলার  একটি অভিজাত হোটেল এন্ড রেস্টুরেন্টে, বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা ও সালেহ আহমদ এর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলার শহীদ জিয়া পরিষদ’র সভাপতি আলীম উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন হাসান’র সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার প্রধান অতিথির বক্তব্য বলেন, দীর্ঘ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দল আমাকে মূল্যায়ন করেছে এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। অতীতের মতো সিলেট জেলা যুবদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনে প্রাণপণ লড়ে যাবে। এছাড়া জেলা যুবদল হবে সিলেটবাসীর নির্ভরতার জায়গা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য ও গোয়াইনঘাট বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলার বিএনপি সদস্য সিরাজ উদ্দিন, জালাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল সদস্য, আলীম উদ্দিন, আব্দুল মান্নান। 

এসময় উপস্থিত ছিলেন , বিএনপি নেতা জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদল সদস্য, আব্দুর রহমান, জাসাস গোয়াইনঘাট উপজেলা বদরুল আলম বদর, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা ৪নং লেঙ্গুরা ইউপি আহবায়ক এবাদুর রহমান, ১০ নং পশ্চিম আলিরগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park