1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন র‍্যাব-৯ হাতে গ্রেফতার   - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন র‍্যাব-৯ হাতে গ্রেফতার  

মো: সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:

সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
জানাযায়, সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে এসএমপি সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব সহ নানান অভিযোগ রয়েছে। এছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২০২৪ ইংরেজী তারিখ দুপুর অনুমানিক ১টা ১০ মিনিটের সময় সিলেট জেলার এয়াপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি কোতয়ালী মডেল থানার গত ২০ আগষ্ট ২০২৪ ইংরেজী তারিখে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১ ৫/৩৭০, ধারা- ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪ /৩০৭ /৩০২ /৩৪ পেনাল কোড- ১৮৬০) এর মূলে অজ্ঞাতনামা হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত নুর মিয়ার ও এম নিজাম উদ্দিন (৩৩)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park