
আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ডাঃ ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেছেন
ডাক,টেলিযোগাযোগ, বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তির উপ-পরিচালক,মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় অডিট অধিদপ্তর, ৩৮ তম বিসিএস (অডিট ও একাউন্টস) স্মৃতি রানী বনিক।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে স্থানীয় এলাকাবাসীর সাথে ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে মতবিনিময় সভা করেন এবং পরবর্তীতে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে অনুপ্রেরণা ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজের ভালো কর্ম গুলো মানুষ আমরণ স্মরণ রাখবে। পরিশ্রম ও অধ্যবসায়ী ছাড়া মানুষ কখনো সফল হয় না। উপস্থিত স্হানীয় এলাকাবাসী উভয় বিদ্যালয়ের ভবন,বাউন্ডারি,ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উনার কাছে,
পরবর্তীতে তিনি বলেন,এই এলাকার সাথে আমার রক্তের সম্পর্ক,একদিন আমি থাকবো না আমার কর্ম বেঁচে থাকবে এবং তিনি উভয় বিদ্যালয় সহ এলাকায় উন্নয়ন মুলক কাজ করবেন বলে এলাকা বাসীর কাছে আশ্বাস প্রদান করেন।
উভয় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইদুর রহমান,রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহিনূর আক্তার,রাধানগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ খান,১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট অফিসার এস আই উৎসব,সহকারী বিট অফিসার এ এস আই নেহার,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অবিভাবক প্রতিনিধি ডাঃ হেলাল উদ্দিন। ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অবিভাবক প্রতিনিধি হাফিজ কারী নূর মোহাম্মদ।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফেজ হোসেন,
১১নং মধ্য জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত হোসেন,১১নং মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল হাসান, উভয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকেই।