1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ১, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ১, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আওতাধীন আইগবাড়ী পাড়কোলা এলাকায় গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুসারে, আসামিরা ব্রয়লার মুরগির খামার পরিচালনার কারণে এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করছিল। এ নিয়ে আলোচনার সময় মোঃ আনোয়ার হোসেন (পিতা- আব্দুস সালাম শেখ) নামে এক ব্যক্তির ওপর লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলায় আনোয়ার হোসেনের বাম চোখে গুরুতর আঘাত লাগে, যার ফলে তার দৃষ্টিশক্তি আংশিকভাবে নষ্ট হয়ে যায়। তাকে প্রথমে শহীদ মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ শহিদুল সরকার (৪৫), পিতা-মৃত আফসার আলী সরকার। অভিযুক্তরা হলেন:
১. মোঃ আব্দুল মালেক (৫৫), পিতা- মৃত নওশের আলী।
২. মোঃ সুমন হোসেন (৩৫), পিতা- মোঃ আব্দুল মালেক।
৩. মোঃ ছানোয়ার হোসেন (৩৮), পিতা- মোঃ আব্দুল মালেক।
৪. মোছাঃ ছানু খাতুন (৫০), স্বামী- মোঃ আব্দুল মালেক।
৫. মোছাঃ রাবেয়া খাতুন (৩০), স্বামী- মোঃ ছানোয়ার হোসেন।
৬. মোছাঃ আয়শা খাতুন (৩০), স্বামী- মোঃ সুমন হোসেন।
৭. মোছাঃ আম্বিয়া খাতুন (৪২), স্বামী- মোঃ ভোলা ওরফে রুবেল।

অভিযোগ অনুযায়ী, আসামিরা লাঠি, লোহার রড ও হাতুড়িসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীদের বাড়িতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বিবাদীদের বেধড়ক মারধর করে তাদের আহত করে।

আহতদের মধ্যে রয়েছেন মোছাঃ জোস্না খাতুন, মোছাঃ চম্পা খাতুন, হাসান শেখ, মোছাঃ নাছির সরকার, মোছাঃ রোকেয়া খাতুন এবং মোঃ নজরুল ইসলাম। তাদের শাহজাদপুর পিপিডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছেন এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার ফলে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুশীল সমাজ ও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park