1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষ্যে সাথী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষ্যে সাথী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাংগঠনিক সফর উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার, বিকেল ৩টায় দারুল ইসলাম একাডেমি ময়দানে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা’র সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ছাত্রশিবিরের সাথীদের জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে ছাত্রসমাজের নিকট ছাত্রশিবিরের সকল শিক্ষামূলক, ছাত্রকল্যাণমূলক ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরতে হবে। সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুকরণীয় হিসেবে নিজেদের গড়ে তুলে ছাত্রসমাজের যোগ্য প্রতিনিধিত্ব করার আহবান জানান তিনি। আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে একাডেমিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন অবিলম্বে গণহত্যা বন্ধে জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের উদ্যোগী ভূমিকা রাখতে হবে, পাশাপাশি ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সকল ছাত্রজনতাকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে দূর্বার গণআন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যয়ব্যক্ত করেন।

সাথী সমাবেশ শেষে ছাত্রশিবির সভাপতি মাহে রমাদান উপলক্ষ্যে সিরাজগঞ্জ শহর ও জেলা শাখা আয়োজিত সদস্য ও সাথীদের আমপারা এবং আয়াত-হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।

এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার, সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park