1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃজাকারিয়া হোসেন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরে ২০২৫/২৬ মৌসুমে সরিষা, গম ভূট্রা, চিনা বাদাম, পিয়াজ, মসুর, খেসারি, মাসকালাই ও অরহর ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

বৃস্পতিবার (৩০ অক্টোবর) ২০২৫ ইং সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে শাহজাদপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
এছাড়া এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।

এ বীজ ও সার বিতরন কার্যক্রম অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা ১০ হাজার ৮শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি জনকে ১ কেজী সরিষার বীজ ডিএপি সার ১০ কেজী ও এমওপি সার ১০ কেজী করে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park