
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সালুটিকর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সালুটিকর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সফল সভাপতি মোঃশামসু উদ্দীন। তিনি উপজেলার সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।তিনি বলেন, আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।মোঃ শামস উদ্দিন ঈদ-উল আযহা উপলক্ষে আরও বলেন, আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।আমরা যেনো প্রতীকি পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি। কারণ- ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।আমরা প্রতিহিংসা বাদ দিয়ে দলমত নির্বিশেষে কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।
ঈদ উল আজহায় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।