1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি ও অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষক সমাজ।

মঙ্গলবার (২৭ মে ) দুপুরে কলেজ চত্বরের সামনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুচ আলী (বাবু), সহকারী অধ্যাপক ডঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আঃ ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম, সাধারণত ছাত্রদের মধ্যে মোঃ সাদ্দাম হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও অনেক শিক্ষক ও ছাত্র/ ছাত্রবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন,” গত ৫ আগষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতত হলেও এই কলেজ থেকে এখনো তা দূর হয়নি। বিগত সময়ে যারা এই কলেজ ফান্ড থেকে অনেক অর্থ লুটপাট করা হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগেকে অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। সর্বশেষ জনগণের দাবি উপেক্ষা করে কৌশলে কলেজ গভর্ণিং বডির এডহক কমিটি অনুমোদক কিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এসব অনিয়ম, দূর্নীতির ও কুট কৌশলের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে এসবের সঠিক তদন্ত এবং কমিটি বাতিল পূর্বক জনগণের দাবি অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি। না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো এবং কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park