
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরার দৈনিক পত্রদুত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদের ৫৮তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
২৪শে নভেম্বর (রোববার) রাত ৮টার দিকে দৈনিক পত্রদূত অফিসে পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক তোফিকুজ্জামান লিটু, সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান, সিদ্দিকুর রহমান, আব্দুল মান্নান, সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি মীর আবু বকর, সাধারণ সম্পাদক মুনসুর রহমান, আব্দুল মান্নান সবুজ, সেলিম হোসেন, আতিকুজ্জামান রিপন, মুজাহিদুল, মাসুদ আলী, জাকিরুল ইসলাম, আতিয়ার রহমান, আনিছুর রহমান, শাহাজান আলী, রুহুল আমিন, হাবিবুল্লাহ বাহার, মুহাম্মাদ হাফিজ, মাসুম বিল্লাহ প্রমূখ।