
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ০৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ই নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুল রহমান ও মাওলানা আব্দুস সবুর ,সদর যুব বিভাগের সভাপতি আনিসুর রহমান, হযরত আবু বকর সিদ্দিক (রা.)কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসিরুনের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সার্বিক সহযোগিতায় ছিলেন ৬নং ওয়ার্ডের সভাপতি মো: নুরুজ্জামান ও সেক্রেটারি মোঃ মহিবুল্লাহ মহিব,৬নং ওয়ার্ডের শান্তি কমিটির সভাপতি মো: আবুল কাশেম ও সহ সভাপতি মোঃ মোল্লা মহিবুল্লাহ ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সহঃ পরিচালক ডিসেন্ট একাডেমি ও সাবেক কপোতাক্ষ শিল্পী গোষ্ঠীর পরিচালক এমডি রাশেদুজ্জামান রাশেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।