1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর ধুলিহরে প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সাতক্ষীরা সদর ধুলিহরে প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:: সাতক্ষীরা সদর ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ দূষণরোধ ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হয়েছে গাছের চারা। এ উদ্যোগ নিয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন। আজ সোমবার সকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম।প্রজেক্ট অফিসার (প্রোগ্রাম) এস এম চাতক।প্রজেক্ট অফিসার (রিপোটিং) রোমেল।ফিল্ড ফ্যাসিলিটেটর ফারহানা দিবা।ইয়ুথ এ্যাডেপ্টেশন ফোরামের সভাপতি কর্ন বিশ্বাসসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও এলাকার সুধী ব্যক্তিবর্গ।এসময় প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন,”প্লাস্টিক পণ্য ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে সুতরাং প্লাস্টিক পন্য ব্যবহার কমিয়ে দিতে হবে।প্রজেক্ট অফিসার এস এম চাতক বলেন,”গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ,আমাদের ঝড় ঝাপসা থেকে রক্ষা করে, গাছ আমাদের মূল্যবান সম্পদ হিসেবে পরিগনিত করি করি সুতরাং আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park