1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :দেশের বিভিন্ন স্থানে নানা কায়দায় চলছে দখলদারি। কোথাও নদী বা খাল দখল করে তৈরি করা হয়েছে মাছের ঘের। কোথাও নদীর ওপর নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা।খোদ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে অবস্থিত দহাকুলা যুব সংঘের পাকাঘরটি এক সময় ছিল আওয়ামী লীগের অফিস।এই অফিসটা ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর নাম দেওয়া হয় দহাকুলা যুব সংঘ।

জানা গেছে জমিটির প্রকৃত মালিক সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পশ্চিম দহাকুলার শেখপাড়ার শেখ আলাউদ্দিনের পুত্র শেখ জুলফিকার ইসলাম ।

শেখ জুলফিকার ইসলাম জানান, “এই জায়গা আমার, দীর্ঘদিন আওয়ামী লীগের লোকেরা জোরপূর্বক জবরদখল করে রেখেছিল। আমার জমির কাগজপত্র আছে। এ ব্যাপারে অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এছাড়া তিনি আরো জানান তাঁকে ফাঁসানোর জন্য স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। এবং কিছু সাংবাদিক তার কাছে চাঁদা চাচ্ছে।সেই সাথে তিনি চাঁদা না দেওয়াতে তার নামে ইতিমধ্যে বিভিন্ন ভুল নিউজ ছাপিয়েছে বলে তিনি অভিযোগ করেন”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park