
মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৯শে অক্টোবর (শনিবার) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু রাখেন মাওলানা মহিদুল ইসলাম, মোঃ মুর্শিদ আলম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রহমান এবং ন্যাশনাল এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর (মুনা) USA (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাক বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন “প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদেরকে যোগ্যতার বিকাশ সাধন করে মানসম্পন্ন দায়িত্ব পালন নিশ্চিত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন করতে হবে। একইসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের যাবতীয় কর্মতৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে”।