
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা শোয়াইব আহমেদকে সফলভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
২৯ শে নভেম্বর (শুক্রবার) জুম্মা নামাজের পূর্বে বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে এ গণসংবর্ধনার দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল গফফার সানার সভাপতিত্বে গণসংবর্ধনার সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শোয়াইব আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার খতিব মাওলানা আব্দুস সবুর,সমাদ্রাসা কমিটির সভাপতি বাবুর আলী সরদার,মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান,সাবেক ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান স,ম শহিদুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক আবু সালেক,, মোয়াজ্জেন আব্দুল সাত্তার, বজলুর রহমান তুতা, শামসুর রহমান সোনা,বিল্লাল হোসেন, যুব কমিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সেক্রেটার রবিউল ইসলাম, শিক্ষক শামসুর রহমান সোনা, আবুল হোসেন, আদম আলী, মেহের আলী, নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মালেক,ফরিদ উদ্দিন, নুর আলী প্রমুখ।