
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সৃজনশীল, দক্ষ-প্রত্যয়ী ও সময়ের শ্রেষ্ঠ সাংবাদিক হতে প্রশিক্ষণের বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করে সাতক্ষীরা সদরে নবীন সাংবাদিকদের নিয়ে আয়োজন করে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার অর্ধ দিনব্যাপী নবীন সাংবাদিকদের নিয়ে মুন্সিপাড়া সদর অফিসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা গণ জাগরণ পত্রিকা জেলা প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে ও জবাবদিহির পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান মিল্টন’র সঞ্চালনায় বাছাইকৃত নবীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার সাবেক সম্পাদক প্রফেসর ওবায়দুল্লাহ।
এসময় তিনি সাংবাদিকতায় ক্যারিয়া গড়া ও টিকে থাকাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। একজন দক্ষ সাংবাদিক হতে হলে বিশেষ করে উচ্চারণ, বাচনভঙ্গি, পোষাক, সোর্স তৈরি করা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিভাবে সঠিক তথ্য পাওয়া যায় এবং উপস্থাপনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।আরো বলেন, এই ধরনের কর্মশালা আরও বেশি বেশি হওয়া দরকার। আজকে আমি সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জানতে পারলাম। এর মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারব বলে মনে করি।
দৈনিক জবাবদিহির পত্রিকার জেলা শাহজাহান মিল্টন সঞ্চালনায় বলেন, সংবাদমাধ্যম হলো রাষ্ট্রের আয়না স্বরুপ। একটি জাতিকে এগিয়ে নিতে সংবাদ মাধ্যমের গুরত্ব অনস্বীকার্য। যোগ্য সাংবাদিক গড়ে তুলেত ঢাকসাস কর্মশালার আয়োজন করেছে যাতে নবীন সাংবাদিকরা মাঠ পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। সেই সাথে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে।সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রীয়। যার মাধ্যমে রাষ্ট্রের সম্যক ধারণা নেওয়া যায়। একজন নাগরিক রাষ্ট্র নিয়ে ভাবনা অপরিহার্য। ক্যাম্পাস সাংবাদিকতার মধ্যমে এ শিক্ষায় এগিয়ে নিতে সহায়ক হবে আজকের এ কর্মশালা। ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এসব কর্মসূচি নিয়মিত করা হবে বলেও জানান তিনি।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাফিজ, মোস্তাকিম, আসাদুর রহমান, এস এম আবদুল্লাহ, মুহাম্মদ আলী,রুহুল কুদ্দুস, আবদুল করিম,জাহিদ আসাদুল খান,মিজান, আসাদুল খান প্রমুখ।