1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ–সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ–সাতক্ষীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কতৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে যুগরাজপুর বনাম বলাডাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আমীর প্রভাষক ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম (বুলু), হাফেজ আবু মুছা প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের জামায়াতের যুববিভাগের হাফেজ আমির হোসেন, মাস্টার মশিউর রহমান, হাফেজ আঃ কাদের, মুরশিদ আলম, ডাঃ আব্দুল খালেক জামায়াতে ইসলামী যুব বিভাগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থক ও খেলা প্রমিকরা খেলাটি উপভোগ করেন। খেলাটি সরাসরি ধারাভার্স প্রচার করেন হাফেজ আমির হোসেন।

প্রথম রাউন্ডের খেলায় যুগরাজপুরকে ০২ গোলে হারিয়ে বলাডাঙ্গা জয় লাভ করেন। ২য় রাউন্ডের খেলা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park