1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে পাকা প্রাচীর ও  হাউজ সোকাল নির্মাণ কাজের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরা মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে পাকা প্রাচীর ও  হাউজ সোকাল নির্মাণ কাজের উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের ৫২ মিটার পাকা প্রাচীর ও হাউজ সোকাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।  এসময় উপস্থিত ছিলেন,  মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু ও বীর মুক্তিযোদ্ধা  আনছারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সহ-সভাপতি নওশের আলি, আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, কোষাধ্যক্ষ প্রভাষক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ময়না,সাবেক সভাপতি মহাসিন মোল্লা ও আবু তালেব, আনিসুর রহমান,বিপুল, সোহরাব হোসেন সিকদার, শেখ আজিজুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান  এমডি রাশেদুজ্জামান এর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মুয়াজ্জিন শেখ আবু ইসা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।

উল্লেখ্য এলজিইডির অর্থায়নে ১০ লক্ষ ৪৫ হাজার ৪২৬ টাকা ব্যয়ে  ৫২ মিটার পাকা প্রাচীর ও  হাউজ সোকাল নির্মাণ কাজ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park