1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলার সখিপুর উত্তর ইউনিয়নের আয়োজনে ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২২ শে নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিমেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার।

বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আফসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, দেবহাটা উত্তরের ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বায়তুলমাল ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী শাহরিয়ার সজীব সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ফাইনাল খেলায় অংশ নেয়। খেলায় ৪নং ওয়ার্ড টাইব্রেকারে ৪-২ গোলে ২নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ৪নং ওয়ার্ডের তামিম হোসেন, সর্বোচ্চ গোলদাতা ২নং ওয়ার্ডের শাহরিয়ার সজীব, সেরা গোলরক্ষক ৪নং ওয়ার্ডের আবু ফয়সাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park