
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রহমান মিল্টনের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ আব্দুর রব ওয়াছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রফেসর খন্দকার আবু নছর প্রমুখ।