1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্ৰেফতার ও ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার: - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সাতক্ষীরা জেলা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্ৰেফতার ও ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার:

মো: ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী, নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় হতে আসামী ১। ইয়ার আলী (৩২), পিতা-মৃত আব্দুর জব্বার তরফদার, সাং-শংকরপুর থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ইয়ার আলীর স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং-২৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ১৬.০৫ ঘটিকায় কালিগঞ্জ থানাধীন ১নং কৃষ্ণনগর ইউপি কার্যলয়ের সামনে থেকে আসামী ২। মোঃ শাহিন আলম মোড়ল(৩২), পিতা-মোঃ দলিল উদ্দিন মোড়ল, ৩। মহিববুল্যাহ@বাবু(২৮), পিতা-আব্দুল জব্বার শেখ, উভয় সাং-কালিকাপুর, সর্বথানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয় কে গ্রেফতার করা হয়। আসামী ইয়ার আলী আন্তঃ জেলা ডাকাত দলের নেতা। আসামী ইয়ার আলী(৩২) এর বিরুদ্ধে হত্যা,ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরি, সহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ০৫টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর বাড়িতে ডাকাতি সহ কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরন ঘটাইয়া নগদ টাকা ও স্বর্নালংকার লুন্ঠন করে এবং ০২ জন ব্যক্তিকে আহত করে। আসামী ইয়ার আলী, মোঃ শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ@বাবু দের কে গ্রেফতার পূর্বক আসামীদের স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে ১। একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল ২। একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল। ৩। একটি কালো সাদা রংয়ের নম্বরপ্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোট ০৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-৩০/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯/৪১৩ পিসি এর নিয়মিত মামলা রুজু হয় ।
চোরাই উদ্ধারকৃত মোটর সাইকেলের বর্ণনাঃ-
Ⅰ) ০১ টি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল। মোটর সাইকেলটির মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

Ⅱ) ০১ টি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল।মোটর সাইকেলটির মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

Ⅲ) ০১ টি কালো সাদা রংয়ের নম্ব প্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস।মোটর সাইকেলটির মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকা।
( C ) Satkhira District Police পেইজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park