1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির কার্যকরী কমিটির ১১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (২১শে অক্টোবর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন কমিশনের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন ও এড. খায়রুল বদিউজ্জামান , এড. এস এম মশিয়ার রহমান, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এড. তারোক কুমার মিত্র, এড. আনিসুর কাদির ময়না, এড. ফেরদৌসী আরা লুসি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী ১১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন,এড. আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এম শাহ আলম সহ-সভাপতি পদে এড. এম আবু বকর,এড. মো. মহিতুল ইসলাম,এড. এস এম মোশাররফ হোসেন সিদ্দিকী,এড. খগেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক পদে এড. তোজাম্মেল হোসেন তোজাম,এড. মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম,এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ,এড. আকবর আলী, এড. ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. হাফিজুর রহমান,এড. মো. কামরুজ্জামান ভূট্টো, এড. নুরুল আমিন,মহিলা সম্পাদিকা পদে এড. মোছা.ফারজানা ইয়াসমিন লিমা, এড. মোছাঃ উম্মে হাবিবা রুপা, এড. সুলতানা পারভীন শিখা,কোষাধ্যক্ষ পদে এড. মো. ইউনুস আলী , এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম , এড. সিরাজুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন, এড. মো. মিজানুর রহমান বাপ্পী, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শহিদুল ইসলাম , এড. মো. আব্দুল জলিল , এড. মো. শাহিদুজ্জামান শাহেদ, কার্যকরী সদস্য পদে এডভোকেট আবু তালেব, মোঃ আব্দুর রাশেদ, অ্যাডভোকেট শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল,এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ,
এড. মো. সাইদুজ্জামান জিকু, এড. লুৎফুন্নেছা রুবি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park