
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামে এখনো চলছে সাধারণ মানুষের উপর নিপীড়ন ও দুঃশাসন। প্রতিনিয়তই ঘটছে নানা রকম অন্যায় জোর দখল সরকারি জায়গার মাটি বিক্রি হানাহানির মত ঘটনা। বিগত সরকারের আমলে স্থায়ী জনসাধারণের উপর যে নির্যাতন চলেছিল এখনো সেটা ধারাবাহিকভাবে প্রশাসনের চোখের আড়ালে চলছে। তারা গ্রুপভিত্তিক সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষের উপর
বিভিন্নভাবে হয়রানি করেই চলেছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে চলছে হত্যাসহ নানান রকম হুমকি। এমনকি মহিলা ও শিশু দের রাস্তা রোধ করে করা হচ্ছে নানান হয়রানি। বিশেষ করে গোটা কয়েক লোকের কারণে প্রত্যেকটা গ্রামে চলছে এসব নিপীড়ন নির্যাতন। ধর্ষণ মারামারি জমি নিয়ে বিরোধ মহিলা সংক্রান্ত সংক্রান্ত বিষয়। এসব ধরনের স্পর্শকাতর জায়গাগুলোতে তারা টাকার বিনিময় অপরাধ ধামাচাপা দিয়ে স্থানীয় মানুষের মাঝে সৃষ্টি করছে নানান আতংক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন । যাতে করে সাতক্ষীরা শহরের ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের সাধারণ মানুষ বৈষম্যহীন ভাবে জীবন যাপন করতে পারে ।