
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মানের নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্য
সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই বৃহস্পতিবার নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, মুহাদ্দিস মোস্তফা আসাদুজ্জামান ও প্রভাষক দীপ্তি মন্ডল ও শিক্ষার্থীদের থেকে বক্তব্য দেন হাফেজ সাজিদ আকরাম ও হুমাইরা আনজুম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে আলিম ২য় বর্ষের শিক্ষার্থী জাবের বিন হোসাইন ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়,বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, গুজব, অপ-প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ প্রতিরোধ, ধর্ম, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি , তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ, প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য, ন্যায় বিচার,উন্নত জবাবদিহী,সমৃদ্ধ, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন বৈষম্য তুলে ধরেন।