1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ‘মাছখোলা যুব কল্যান পরিষদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সাতক্ষীরায় ‘মাছখোলা যুব কল্যান পরিষদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রতিনিধি মাসুদ রানা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার পঠিত

প্রতিনিধি মাসুদ রানা:
সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে সামাজিক সেবামূলক কাজের অঙ্গীকার নিয়ে “মাছখোলা যুব কল্যান পরিষদ” নামে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
সামাজিক উন্নয়ন, আর্তমানবতার সেবা এবং এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক হিসেবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ২০ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির পদাধিকারীরা হলেন:সভাপতি: রাশেদুল ইসলাম,সহ-সভাপতি হাফেজ মফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক: মেহেদী হোসেন,সহ-সেক্রেটারি: মুজাহিদ,সাংগঠনিক সম্পাদক: ছাত্রনেতা সোহাগ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক: ইব্রাহিম হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাংবাদিক মাসুদ রানা,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: সাকিব হোসেন,কোষাধ্যক্ষ: আমানুল্লাহ রাজু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: হাসিবুল ইসলাম,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সাগর হোসেন সাজু,সমাজসেবা বিষয়ক সম্পাদক: জামিনুর রহমান,উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক: সুমন ও সাকিব,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: শিহাব উদ্দিন, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: জুয়েল ও শহিদুল ইসলাম, উন্নয়ন সম্পাদক: আবু রাসেল, উপ উন্নয়ন সম্পাদক: আহসান উল্লাহ,ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল সাদী ও হাফেজ বিল্লাল,ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক: মিল্টন, আজিম ও আশিক,দপ্তর সম্পাদক: হাফিজুল ইসলাম।সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, “মাছখোলা যুব কল্যান পরিষদ” মূলত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এলাকার উন্নয়নে যুবসমাজকে কাজে লাগানোই এই সংগঠনের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park