1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার রইচপুরে মোটর চুরির অভিযোগে এক যুবক কারাগারে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সাতক্ষীরার রইচপুরে মোটর চুরির অভিযোগে এক যুবক কারাগারে

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা :
সাতক্ষীরার রইচপুরে মোটর চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় একটি মোটর চুরির করার সময় সেলাই রেঞ্জ সহ খড়িবিলা গ্রামের মোঃ কামরুল হোসেনের বড় ছেলে মোঃ সাগর হোসেন (২২) নামে এক যুবককে আটক করে জেলহাজতে পাঠানো হয়।গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে খড়িবিলা গ্রামের বাসিন্দা একটি চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোঃ সাগর হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোটর এবং সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় চুরির ঘটনাটি উন্মোচিত হয় এবং অভিযুক্তকে আটকে সক্ষম হন তারা। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই এলাকায় ছোটখাটো চুরি ঘটনা ঘটছিল, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এই আটকের ফলে এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আটকের পর এলাকাবাসী সাতক্ষীরা সদর থানায় খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগর হোসেনকে নিজেদের হেফাজতে নেন এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ চুরির মামলা দায়ের করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, “আমরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং অভিযুক্তকে আটক করি। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোটর ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে চুরির সত্যতা পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ওসি শামিনুল হক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিশ্চিত করে জানান যে, আজ মঙ্গলবার মোঃ সাগর হোসেনকে চুরির মামলায় সাতক্ষীরা সদর থানা মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে এলাকায় চোরদের তৎপরতা কমানো সম্ভব হবে বলে পুলিশ আশা করছে।

এলাকাবাসী পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ফলে অন্যান্য অপরাধীরাও সতর্ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park