1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ৬ মাস ২৮ দিনে কোরআনের হাফেজ হলেন ১২ বছর বয়সী ফাহাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় ৬ মাস ২৮ দিনে কোরআনের হাফেজ হলেন ১২ বছর বয়সী ফাহাদ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় মাদরাসাতু আল-ফুরকানের উদ্যোগে হিফজুল কুরআন এ্যাওয়াড প্রদান ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাত্র ৬ মাস ২৮ দিনে এক শিক্ষাথীর হেফজ সম্পন্ন করাসহ ১০জন হেফজ সম্পন্নকারীর হাতে এ্যাওয়াড তুলে দেওয়া হয়।

রবিবার (৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম মুকুল।

প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন’র সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাহমুদুল হাসান’র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী বিশিষ্টি শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, কৌতুক, ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন বিষয়েম মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতু আল ফুরকান। তানভির হাসান মেহেদী সাতক্ষীরা খুলনারোড মোড় বাসটারমিনাল সংলগ্ন মাদরাসাতু আল-ফুরকানের ছাত্র এবং জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোনাখালি গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে। মাত্র ৬ মাস ২৮ দিনে সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে।

অপরদিকে মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা বলছে, মা-বাবা তার ছেলেকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এ জন্য ছেলেকে মাদরাসায় হিফজ বিভাগে ভর্তি করান। তাঁদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্ত করে মুনতাছির। মুসলিম হিসেবে কোরআনে হাফেজ হওয়া পরিবার ও  সমাজের জন্য সর্বোচ্চ পাওয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park