1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

সাতক্ষীরায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
বিডিএফ প্রেসক্লাবের কতিপয় সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিডিএফ প্রেসক্লাবের আয়োজনে ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, দীপ্ত টিভির প্রতিনিধি রঘুনাথ খাঁ, চ্যানেল ২৪-এর প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, ডিবিসি টিভির প্রতিনিধি এম. বিল্লাহ হোসেন, গ্লোবাল টিভির রাহাত রাজা, ঢাকা পোস্টের প্রতিনিধি হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাতক্ষীরা ভিশনের জাহিদ হোসেন, রেজাউল করিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এতিমের সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park