1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ সাতক্ষীরা :সাতক্ষীরায়
‘জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী’ বিষয়ক আলোচনা সভায় বক্তরা বলেছেন “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে রবিবার (২২জুন) দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ, পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন, তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park