
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :”হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহয়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।এছাড়াও অতিথি হিসেবে
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার এস এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাকাল প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ।বক্তাগণ প্রতিবন্ধী নাগরিকদের সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিতকরণ সমাজের সকল স্তরের মানুষের স্বপ্রণোদিত হয়ে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমানের উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভার শেষে অসহায় ২২জন দৃষ্টি প্রতিবন্ধী মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন সহকারিপরিচালক মোঃ রোকনূজ্জামান।