1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

স ম জিয়াউর রহমান :
সাতক্ষীরায় আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ সনাতনী জাগরণীর মুখপাত্র চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব ঐক্যের সভাপতি অমিত কুমার ঘোষ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাতক্ষীরা বিভিন্ন শ্রেণীপেশার সনাতনীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রভাষক বাসুদেব সিংহ, সাধারণ সম্পাদক উত্তম পাল, সাংগঠনিক সম্পাদক মিলন রায়, ছাত্র ঐক্যের সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ভাবে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, অবৈধ গ্রেপ্তারের নিন্দা জানাই। এক চিন্ময়কে গ্রেপ্তার করলে লক্ষ লক্ষ চিন্ময় জন্ম হয়েছে, সকলকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি না দিলে গণ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park