1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন দুদক খুলনার সহকারি পরিচালক মো. জাহিদ ফজল, উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসির) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, সাকিবুর রহমান, অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সপ্তাহ ব্যাপি এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, “দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমার অবস্থান সব সময় দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সততার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোরের মাধ্যমে সততা চর্চার অভ্যাস গড়ে তুলছে। এজন্য সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park