
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
শনিবার (৯ নভেম্বর) সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের নিজেদের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য শেয়ার করে।
এর আগে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। রোববার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি।
এর আগে, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে আজ রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।