1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় আমীরে জামায়াতের প্রোগ্রাম সফল করতে আশাশুনিতে প্রস্তুতি সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় আমীরে জামায়াতের প্রোগ্রাম সফল করতে আশাশুনিতে প্রস্তুতি সভা

আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরার প্রোগ্রাম সফল করতে আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস। সভায় অন্যদের মধ্যে ওয়ার্ড সভাপতি মেম্বার সিরাজুল ইসলাম, মোবারক আলী, আঃ আজিজ, আবুল কাশেম, সাইফুল্লাহ আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৩০ নভেম্বর সাতক্ষীরার জনসভায় সকলকে যোগদান করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমীরে জামায়াত উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জতুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে আলোচনা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park