1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরাকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি-মুহাদ্দিস আব্দুল খালেকের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

সাতক্ষীরাকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি-মুহাদ্দিস আব্দুল খালেকের

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী—সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে গণরায় প্রদান করতে সকল স্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা—২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি ৫ ডিসেম্বর (শুক্রুবার) সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন । গণসংযোগকালে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জামায়াতের এ গণসংযোগ অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ সময় শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান,ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল হান্নান, সেক্রেটারী প্রভাষক আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সাধারন ভোটাররা বলেন, আ’লীগ, জাতীয়পাটি ও বিএনপির শাসন দেখা শেষ একবার হলেও তারা জামায়াতে ইসলামীর শাসন ব্যবস্থা দেখতে আগ্রহী।তিনি বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত সাতক্ষীরাকে একটি মডেল সাতক্ষীরা হিসেবে গড়ে তোলা হবে। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সাতক্ষীরাকে ঢেলে সাজানো হবে।  তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলব। আমরা ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন নিশ্চিত করবো। তিনি আগামী নির্বাচনে সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park