1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাগরের খুনিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে- ওয়াহাব আকন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগরের খুনিরা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে- ওয়াহাব আকন্দ

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী সাগর হত‍্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, এখনও সাগর হত‍্যা মামলার উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে আসামিরা নতুন করে সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র করছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবিলম্বে সাগর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ‍্য হবো। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সাগর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এর আগে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম স্মারকলিপি নেন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিষয়টি জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, লিটন আকন্দ, বিএনপি নেতা ও জিলা মটর মালিক সমিতির সভাপতি শরাফ উদ্দিন কোহিনুর, সাধারণ সম্পাদক রতন আকন্দ, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সর্বশেষ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবরে স্মারকলিপি দিয়ে কর্মসূচি সমাপ্ত করে মহানগর বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park