1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিকদের হেনস্থাকারী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংবাদিকদের হেনস্থাকারী কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মুলফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা।

সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয় বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ ৩জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা তেঁড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন।

অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার দায়ে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, বৈশাখী টিভি’র তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক,বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠিত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এস এম শরিফুল ইসলাম রতন মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর ও হেনস্থার শিকার ৩ সাংবাদিকসহ অনেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই বর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিক নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park