
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় কমিটিতে ১ম যুগ্ম আহব্বায়ক পদে পদায়িত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান ও ৩য় যুগ্ম আহব্বায়ক পদে গোয়াইনঘাট মহিলা অধিদপ্তরের মো:শামীম আহমদ।
জানা যায় লুৎফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের লাকি গ্রামের কৃতি সন্তান ও তিনি দীর্ঘদিন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সিএ হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। শামীম আহমদ সিলেট দরগা মহল্লার স্থায়ী বাসিন্দা ও তিনি দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট উপজেলা মহিলা অধিদপ্তরে দায়িত্ব পালন করে আসছেন।

সাম্প্ৰতিক সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আলতাফুর রহমান এক আদেশে এ ঘোষনা দেন।
সভায় সকলের আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতভাবে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বাতিলসহ সিলেট জেলার বিভাগীয় ১৭ (সতের) সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এছাড়া কমিটিতে আহব্বায়ক হিসাবে দায়িত্ব পান মোঃ আবুল কালাম উপজেলা সমাজসেবা কার্যালয় গোলাপগঞ্জ, যুগ্ম আহ্বায়ক মোঃ জিলাল হোসেন প্রধান সহকারি জেলা শিক্ষা অফিস সিলেট, সদস্য সচিব মো: ইসমাইল মিয়া জেলা প্রশাসক কার্যালয়, সিলেট।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ ইছমত আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট সদস্য, ধ্রুব জ্যোতি দাস অফিস সহকারি দক্ষিন সুরমা উপজেলা সিলেট, জনি চক্রবর্তী সহকারী নাজির সিলেট, শাহেদ আহমদ আরবী শহর সমাজসেবা কার্যালয় সিলেট, খোরশেদ আলম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সইলে, মোঃ কুদরত আলী কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ধোপাদিঘীর পাড় সিলেট,মোহাম্মদ আব্দুল আজিজ বিজ্ঞ সরকারি কৌশলীর কার্যালয় সিলেট, মোঃ কামাল মিয়া সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট, মাসুম আহমদ আজাদ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, এসএম মসিউর আলম মুসা ওসমানীনগর উপজেলা।
এদিকে নব গঠিত কমিটিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদ থেকে দুইজন পদায়িত হওয়ায় গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।