1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের  সুনামধন্য বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, জগদীশপুর এর আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী  আনছার আলম কোরেশী।

বিদ্যালয় পরিচালনা পরিষদের ৩৭ নং সভার কার্যবিবরণীর ১নং আলোচ্যসূচির ১ নং সিদ্ধান্ত মোতাবেক সরকারি বিধি মোতাবেক তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা পরিষদের আজীবন দাতা সদস্য হিসেবে গ্রহন করা হয়।

বিদ্যালয় সুত্রে জানা যায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে অবদান রাখার অংশ হিসেবে তিনি ইতিপূর্বে বিদ্যালয়ের প্রবেশদ্বার (গেইট) নির্মান করে দিয়েছেন। তার এই ধরনের পৃষ্ঠপোষকতা গ্রামীন এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুরক্ষিত শিক্ষাগন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনছার আলম কোরেশীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

প্রসঙ্গত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী শ্রীধর পাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ও মরহুমা ছদরুন নেছা কোরেশীর সন্তান।

 স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আনছার আলম কোরেশীর সম্পৃক্ততা নতুন প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর এই উদ্যোগ ভবিষ্যতে আরও প্রবাসী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park