1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সকাল থেকে দীঘার আকাশ মেঘাচ্ছন্ন, সমুদ্র তীরবর্তী সমস্ত দোকান প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সকাল থেকে দীঘার আকাশ মেঘাচ্ছন্ন, সমুদ্র তীরবর্তী সমস্ত দোকান প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

মো : জুয়েল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মোঃ জুয়েল ভোলা জেলা প্রতিনিধ

আজ ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার, ঘূর্ণিঝড় দানার প্রভাব কতটা পড়বে সেই নিয়ে সংশয়ে রয়েছেন প্রশাসন থেকে সাধারণ মানুষ,

দীঘা সমুদ্রপুল এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছেন প্রশাসনের তরফ থেকে, চলছে, বৃষ্টি ও তার সাথে সাথে দমকা হাওয়া, যদিও প্রশাসনের তরফ থেকে গতকাল ও আজ তৎপরতা লক্ষ্য করা যায়, যে সকল দোকানগুলি খোলা ছিল সেগুলিকেও তারা আজ বন্ধ করে দিয়েছেন।।

সতর্ক দৃষ্টি ও নজর রেখেছে দীঘা উপকূল এলাকাও সমুদ্রের তীরবর্তী এলাকা, তাতে কেউ সমুদ্রের ধারে চলে না যায়, বারংবার মাইকিং করে বারণ করে দে ওয়া হচ্ছে, সকলকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য,

বেলা বাড়ার সাথে সাথে একদিকে যেমন ঘন কালো মেঘে ঢেকে গেছে দীঘা সমুদ্র কুল এলাকা, তেমনি সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন দানার প্রভাব কতটা পড়ে, সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, সমুদ্রের ঢেউ এগিয়ে আসছে সমুদ্রের পা পর্যন্ত। কিছু কিছু এলাকা প্লাবিত করে ফেলেছে।

প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা ও দুর্যোগ মোকাবেলা টিম উপস্থিত আছেন, সারা দীঘা জুড়ে, প্রশাসনের অফিসাররা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন। এমনকি যে সকল মানুষ বাঁশের তৈরি মাচার ভেড়িতে বসবাস করছিলেন তাদেরকেও সরিয়ে দেয়া হয়েছে , কারণ তার তোলা পর্যন্ত সমুদ্রের জল ধেয়ে আসতে শুরু করেছে, তাহাদেরকে নিরাপদে চলে যেতে নির্দেশ দেন এবং ঘরগুলি খালি করে দিয়েছেন।

সকলেরই একটাই দৃষ্টি, কি ঘটে সন্ধের পর, ঘূর্ণিঝড়ের দানার প্রভাব কোথায় গিয়ে পড়ে। দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park