1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেরপুরে শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে

উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
একেএম রুহুল আমিন কালাম।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াত ইসলামি বাংলাদেশের আমীর আজহারুল ইসলাম মিস্টার প্রমুখ ।

বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলে এবং সরকারের পতন ঘটে। তাই দুর্নীতি থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। সকল পর্যায়ের দুর্নীতিকে রুখতে নিজেদের সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশ হবে সকল দুর্নীতি থেকে মুক্ত।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় এসময় শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নিলুফা সুলতানা, হোসনে আরা মাহবুব, আতিয়া বেগম, ইউপি চেয়ারম্যান
এডভোকেট আব্দুর রউফ মিয়া সহ
উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park