
(স্টাফ রিপোর্টার ) রুবিনা বেগম)
গাজীপুরের শ্রীপুর মাওনা এমসি বাজার মাওনা পাম্পের পিছনে বিক্রয় কৃত জমি ১৫ বছর পর সিমেন্টের পিলার দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় শাজাহান মিয়ার বিরুদ্ধে। এঘটনায় বর্তমান জমি মালিক মোঃ ফটিক মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন – মাওনা এলাকার রতন মিয়ার ছেলে শাজাহান (৩০) ফারুক (২৬) মৃত আবুল হাসেমের ছেলে কাশেম (৪৫) এর নাম উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে ও ফটিক মিয়া জানান, আমি ও আমার ছেলে নাসির উদ্দিন এর নামে ২৬/০৯/১১ সালে ১৫৩৫৫ নং সাফ কবলা দলিল মূলে ৫ নং মাওনা মৌজার সি,এস- ২২৪, এস,এ- ৯৬০, আর এস -১১২৪ নং খতিয়ান এসে,এ- ৫২, আর এস ৫২৬৯,৫২৬৮, ৫৪৪৬ নং দাগে ৫.৫০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারি করে বাউন্ডারি ওয়াল নির্মাণ ও মাটি ভরাট করে ভোগ দখলে আছি।
গত বেশকিছু ধরে আমার জমিতে জোরপূর্বক দখল করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এবং জমিতে জোরপূর্বক সিমেন্টের পিলার দিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি প্রতিবাদ করলে আমাদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ লাঠি সোঠা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়।
এবিষয়ে অভিযুক্ত শাজাহান মিয়ার বক্তব্য নিতে একাধিক বার তার মোবাইল ফোনে কল দিলে ফোন রিসিভ করেননি। এবিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।