1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্যামনগর নীলডুমুরে খাল খনন জরুরী মাননীয় ইউ এন ও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

শ্যামনগর নীলডুমুরে খাল খনন জরুরী মাননীয় ইউ এন ও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা

৩ মে শনিবার 2025
খুলনা বিভাগীয় শহরের জেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা সাতক্ষীরা।যার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলা অধীন সামরিক এলাকা খ্যাত নীলডুমুর এলাকা।

অভিযোগে জানা যায়,অর্ধশত বছরের অধিক পুরনো একটি খাল ছিল,জেটি নদীর সঙ্গে সংযুক্ত ছিল।জোয়ার ভাটায় পানি নিষ্কাশন করা যেত,সাথে অনেকেই জীবিকা নির্ভর নির্বাহ করে পরিবার সন্তানাদি পরিচালনা করত।সময়ের পরিক্রমায় আস্তে আস্তে খালটি ভূমিধস্যদের কবলে চলে গিয়েছে।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড নদীমাতৃক নীলডুমুর বাজার মরহুম মোসলেম উদ্দিন ঢালী বাড়ি বরাবর খালটির মুখ নদীর সঙ্গে মিশে ছিল বলে জানা গেছে।খালটি ঘুরে মোড়ল বাড়ি সহ পার্শ্ববর্তী অনেকেই নিজের সীমানায় নিয়ে ভোগ করে চলেছেন বহুদিন যাবত

।এলাকাবাসীর দাবি,ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দেশ নতুন রূপ নিয়েছে। বিশেষ করে শ্যামনগরে খাল খননের মত উদার কার্যক্রম চলমান রয়েছে
।নীলডুমুরে হজমকৃত সরকারি জায়গা পুনরুদ্ধারের নিমিত্তে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা ইউএনও মহোদয়ের নিকট এলাকাবাসীর দাবি খাল পুনর খনন করা হোক।তাহলে আমরা সবাই উপকৃত হব,ধানসহ বারোমাসিক সবজি চাষ করতে পারব।বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুযোগ থাকে না।

দুর্যোগ প্রবণ এলাকায় জলবদ্ধতায় ঘরবাড়ি ডুবে যায়।পরবর্তী প্রতিবেদনে কারা কারা এই খালটি দখল করে নিজের সীমানায় নিয়ে ভোগ দখল করছেন বিস্তারিত থাকবে। সহকারি ভুমি কর্মকর্তা ও উপজেলা ইউ এন ও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park